উত্তরায় ডেসকোর প্রিপেইড মিটার চালু
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লি. (ডেসকো) বুধবার নগরীর উত্তরা মডেল টাউন এলাকায় স্থানীয়ভাবে তৈরি প্রিপেইড মিটার স্থাপন করেছে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ (পিইএমআর) প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উত্তরা গার্লস হাই স্কুল মাঠে প্রিপেইড মিটার স্থাপন উপলক্ষ্যে ডেসকো আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ প্রযক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল ছাত্র এই প্রিপেইড মিটার উদ্ভাবন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম, বুয়েটের উপাচার্য মোহাম্মদ আলী মতুর্জা, ডেসকোর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ এ এম এ রব এবং পিইএমআর সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এক্ষেত্রে একজন প্রিপেইড মিটার গ্রাহককে ভেন্ডিং স্টেশন থেকে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি স্মার্ট কার্ড কিনতে হবে। ডেসকোর উত্তরা শাখা বর্তমানে ভেন্ডিং স্টেশন হিসেবে কাজ করবে এবং তা ২৪ ঘন্টা খোলা থাকবে।
অনুষ্ঠানে বুয়েট ছাত্রদের প্রশংসা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমি বুয়েটের ছাত্রদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছিলাম। বিনিমযে তারা চমৎকার একটি জিনিসি উদ্ধাবন করেছে।
এর আগে ডেসকো চট্টগ্রাম, সিলেট, সিরাজগঞ্জ এভং বগুড়ায় আমদানি করা প্রিপেইড মিটার স্থাপন করেছে।
এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৪ ও ৬নং সেক্টরে তালিকাভুক্ত গ্রাহকদের জন্য ৫ হাজার মিটার স্থাপন করবে।
