২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্যাটরিনা কবলিতদের সাহায্য পাঠাবে বিজিএমইএ

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আমেরিকার নিউ অর্লিয়্যান্সের ক্যাটরিনা কবলিতদের সাহায্য পাঠাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সম্প্রতি হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে নিউ অর্লিয়্যান্সে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং সেখানে কয়েক হাজার লোক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, হ্যারিকেনের আঘাতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে আমাদের আগ্রহের কথা জানিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠিয়েছি।

তিনি বলেন, আমরা এখন তাদের সম্মতির অপেক্ষায় আছি।

বিজিএমইএর সভাপতি জানান, আমেরিকার এ প্রাকৃতিক দুর্যোগে বিজিএমইএ অর্থ ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করতে চায়।

গত রোববার বাংলাদেশ ক্যাটরিনা কবলিত লোকদের সাহায্যার্থে ১০ লাখ মার্কিন ডলারের সাহায্য ঘোষণা করেন।