ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ
ব্যাংকিং খাতের প্রধান ঝুঁকিগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংক গত ৩ সেপ্টেম্বর থেকে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফেসিলিটির (এসইডিএফ) সহযোগিতায় মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে।
ব্যাংকিং খাতের প্রধান প্রধান ঝুঁকির সঠিক ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ কর্মী গড়ে তোলা এবং গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর আওতায় ইস্টার্ন ব্যাংকের একশ’ ব্যাংকার প্রশিক্ষণ নেবে। তারা এর আগে এসইডিএফ আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
২০০৪ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত এসইডিএফ একই বিষয়ে ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও দুবাইয়ে স্ব স্ব দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে নয়টি প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
একটি গতিময় আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে ২০০৪ সালের মে মাসে ইস্টার্ন ব্যাংক ও এসইডিএফ যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে, তারই অংশ হিসেবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
ইস্টার্ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ এ (রুমি) আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসইডিএফ’র ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক অধিকারী, সিনিয়র ফাইন্যান্সিয়াল মার্কেট বিশেষজ্ঞ এম রেহান রশীদ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কেএম সাত্তার, উপ ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং হিউম্যান রিসোর্স ইউনিটের প্রধান ইফতেখার হোসেন।
