বাংলাদেশ শিল্প ব্যাঙ্কের ২১ ঋণ গ্রহীতাকে সম্মাননা
বাংলাদেশ শিল্পব্যাংক বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ২১ জন উত্তম ঋণ গ্রহীতাকে সম্মাননা প্রদান করেছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ঋণ গ্রহীতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিল্প ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিল্পব্যাঙ্ক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালের ৩০ জুন পর্যন্ত তারা ১,৫৬২ দশমিক ৭৬ কোটি টাকা ঋণের বিপরীতে সুদসহ ২,০৪০ দশমিক ৯১ কোটি টাকা উদ্ধার করেছে।
