দেশের আট শতাংশ প্রবৃদ্ধির জন্য অবকাঠামো খাতে প্রতি বছর চার বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন
দেশের আট শতাংশ প্রবৃদ্ধি অর্জনে অবকাঠামো খাতে চার বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন।
চলতি বছরের মত সাড়ে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন জন্য অবকাঠামো খাতে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক ক্রিস্টিনা আই ওয়ালিচ সোমবার আন্তর্জাতিক কর্মশালায় একথা বলেন।
‘বাংলাদেশে অবকাঠামোর জন্য অর্থায়ন’ র্শীষক দু’দিন ব্যাপি এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগ বোর্ড ও বিশ্বব্যাংক। কর্মশালার ফ্যাসিলিটের হিসেবে কাজ করে ইনফ্যাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি সেন্টার (আইআইএফসি)।
ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী সাইফুর রহমান, বাংলাদেশ ব্যাংক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক মাহমুদর রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজার ক্যালারি কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ওয়ালিচ বলেন, যমুনা সেতুর সিকিউরিটাইজেশন মাধ্যমের ১৫০ মিলিয়ন ডলার অর্জন করা সম্ভব। ফলে এই আয় থেকে পদ্মা সেতু নির্মান করা সম্ভব।
সাইফুর রহমান বলেন, দেশে সড়ক উন্নয়নের জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন নেই। বরং দীঘদিন থেকে রেলওয়ে, বন্দর ও জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ হয়নি। বিশেষত্ব দেশের অন্যতম অবকাঠামোগত প্রধান সমস্যা বিদ্যুৎ খাতে বরং ব্যাপক বিনিয়োগের প্রয়োজন।
তিনি বলেন, করপোরেট গর্ভনেন্স এবং খেলাপি ঋণের অর্থ আদায় পদ্ধতি সৃষ্টি হলে অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগ পেতে সমস্যা
হবে না।
সিজার ক্যালারি বলেন, বাংলাদেশে সুদের হার অত্যন্ত উচ্চ এবং আর্থিক খাতও সবল নয়। ফলে অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাংক থেকে বড় ঋণ নেয়া সম্ভব নয়।
সরকার ২০০৪ সালের অক্টোবরে “বেসরকারি খাতে অবকাঠামো নীতিমালা” প্রণয়ন করেছে। ফলে বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়নের জন্য দ্রুত বিনিয়োগ ও পরিচালনা করা সম্ভব।
অর্থমন্ত্রী অবকাঠামো উন্নয়নে সরকারি বেসরকারি অর্থায়নে ও অংশীদারিত্বের ইস্যুতে কর্মশালার অর্জন সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
