২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতপুর জুট মিলে পাট ব্যবসায়ীদের পাওনা ৩ কোটি টাকার বেশি

খুলনার বন্ধ হয়ে যাওয়া দৌলতপুর জুট মিল কর্তৃপক্ষের কাছে ৬৯ জন পাট ব্যবসায়ীর পাওনা তিন কোটি ২১ লাখ ২০ হাজার ১৯ টাকা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সাধারণ পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই বকেয়ার দাবিতে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

স্মারক লিপি প্রদান করেন সমিতির সভাপতি মো. আব্বাস আলী ও সাধারণ সম্পাদক মো. শামীম।

এ সময় মীর মতিয়ার রহমান এবং মো. শাহজাহান হাওলাদারসহ পাওনাদার ৬৯ জন পাট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

২০০২ সালের সাত ডিসেম্বর সরকারের এক আদেশে দৌলতপুর জুট মিল বন্ধ ঘোষণা করা হয় । মিল বন্ধের তিন মাসের মধ্যে শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের বকেয়া পরিশোধ করা হলেও পাট ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করা হয়নি।