বানিজ্য আলোচনা ক্ষেত্রে ব্যবসায়ীদের মত উপেক্ষিত হওয়ায় সরকারের সমালোচনা
দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় বানিজ্য আলোচনায় ব্যবসায়ী নেতাদের মত উপেক্ষিত হওয়ায় ব্যবসায়ী তারা বৃহস্পতিবার সরকারের সমালোচনা করেছেন।
‘রিফর্মস ফর ইনস্টিটিউশনাল ডেভলপমেন্ট অব বিডিএস’ শীর্ষক এক সেমিনারে বক্তারা সরকারের এ সমালোচনা করেন।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সহ-সভাপতি সৈয়দ তৌফিক আলী বলেন, বানিজ্য সংক্রান্ত ইস্যুতে আমাদের সাথে কোন আলোচনার করা হয় না ।
সাফটাসহ বিমস্টেক এবং অন্যান্য চুক্তির চলমান আলোচনার উদাহরন টেনে তিনি বলেন, সরকার বানিজ্য সংক্রান্ত চুক্তিগুলো নিয়ে আমাদের সাথে আলোচনার কোন প্রয়োজনীয়তা আনুভব করে না।
সেটার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই) এবং ডিসিসিআই যৌথভাবে ডিসিসিআইতে এ সেমিনারের আয়োজন করে।
ডিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি ওবায়দুর রহমান , ডিসিসিআই পরিচালক খন্দকার এ. সালাম , এবং কেএইচ সাইফুদ্দিন হক। সাবেক বানিজ্য সচিব গোলাম রহমান সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন।
