বাংলাদেশ ব্যাংক রিভার্স রেপো নিলামে ৯টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে চারদিন মেয়াদী ২৮৫ কোটি টাকার আটটি, সাতদিন মেয়াদী ২০ কোটি টাকার একটি দরপত্রসহ সর্বমোট ৩০৫ কোটি টাকার নয়টি দরপত্র জমা পড়ে এবং তা গৃহীত হয়।
গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
