বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১২টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিলামে একদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি, চারদিন মেয়াদী ২২০ কোটি টাকার পাঁচটি, পাঁচদিন মেয়াদী ১৬৬ কোটি টাকার পাঁচটি এবং ছয়দিন মেয়াদী ২০ কোটি টাকার একটি দরপত্রসহ মোট ৪৩৬ কোটি টাকার ১২টি দরপত্র জমা পড়ে এবং সকল দরপত্রই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্য শতকরা ৫ ভাগ এবং চারদিন, পাঁচদিন ও ছয়দিন মেয়াদীর জন্য শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।
