২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুমুখী সেবার ক্ষেত্রে সহজ সমাধান আইসি কার্ড

যানবাহনের টিকেট কাটা, কর্মকর্তা-কর্মচারীর পরিচয়পত্র, প্রবেশাধিকারে নিয়ন্ত্রণ, কেনাকাটার জন্য ইলেকট্রনিক অর্থ, রেস্টুরেন্ট ও ভেন্ডিং মেশিনসহ এ ধরনের বহুমুখী সেবার ক্ষেত্রে সহজ সমাধান দিতে পারে মাত্র একটি কার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

জাপান-বাংলাদেশ গ্রুপ বুধবার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সফওয়্যার ডিএআইএম ২০০৫ (ডিলিজেন্স অ্যান্ড ইন্ডোলেন্স ম্যানেজমেন্ট সিস্টেম) নিয়ন্ত্রিত সোনির তৈরি প্রযুক্তি কন্টাক্ট লেস আইসি কার্ডের উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, জাপানের তোবিজো কোম্পানির প্রেসিডেন্ট কিইজো সাসামি এবং হিদাকি কানেকো।

জাপান-বাংলাদেশ গ্রুপের একটি সূত্র জানায়, আগামী বছরের শুরু থেকে তারা বাণিজ্যিকভাবে এ কার্ড চালু করতে যাচ্ছে।

সেলিম প্রধান বলেন, মোবাইল ডিভাইস সুবিধা সম্বলিত এই প্রযুক্তি ক্যাশ, টিকেট, ক্রেডিট কার্ড এবং মেম্বারশিপ আইডির ক্ষেত্রে প্রযোজ্য প্রয়োজনীয় মোবাইল যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা দেবে।

তিনি আরও বলেন, এটির মাধ্যমে ইন্টারনেট শপিং, কোনওকিছু ডাউনলোড করা ও অনলাইন লেনদেন সম্পাদনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যা খুবই গুরুত্বপূর্ণ।