২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৫০ হাজার একর খাস জমি ভূমিদস্যুদের দখলে

উত্তরাঞ্চলের ১৬ জেলায় কমপক্ষে পাঁচ‘শ কোটি টাকা মুল্যের প্রায় ৫০ হাজার একর খাস জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যূরা অবৈধ দখলে রেখেছে। এতে করে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পাঁচ লক্ষাধিক ভুমিহীনকে পূনর্বাসন করা সম্ভব হচ্ছে না।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ভুমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর এবং বেসরকারি উন্ন্য়ন সংগঠন সমতা সুত্রে জানা গেছে, দেশে প্রায় ১ কোটি বিঘা খাস জমি ও জলাশয় রয়েছে। য়ার মধ্যে শতকরা প্রায় ৯০ ভাগই রয়েছে ভুমি দুর্বৃত্তদের দখলে। রাজশাহী বিভাগের ১৬ জেলার ৭৫ হাজার ২৪৫ দশমিক ৪১ একর সরকারী খাস জমি রয়েছে। এর মধে বিভিন্ন সময়ে ৩৫ হাজার একর খাস জমি লীজ দেয়া হয়। বাকী ৪০ হাজার একরেরও বেশী জমি ভুমিদস্যুরা অবৈধভাবে ভোগ দখল করছে। এছাড়াও ২ হাজার একর খাস জমি তদারকির অভাবে দীর্ঘদিন বেহাত অবস্থায় রয়েছে।

সূত্র জানায়, দেড় হাজার একর ওয়াকফ এবং প্রায় এক হাজার একর দেবোত্তর সম্পত্তি জাল দলিলের মাধ্যমে প্রভাবশালী জোতদার, রাজনৈতিক নেতা ও ভুমি রেকর্ড বিভাগের লোকজন তাদের নামে কাগজ পত্র তৈরি করে নিয়েছে। রাজশাহী বিভাগের ১৬ জেলায় অর্পিত সম্পত্তি আছে তিন হাজার ৬৭০ একর। এর মধ্যে লীজ দেওয়া হয়েছে দুই হাজার ৩১১ একর। বাকি ১ হাজার ৩৫৯ একর সম্পত্তি প্রভাবশালীরা দখল করে রেখেছে। প্রায় ২৫ বছর ধরে এসব সম্পত্তি বেদখল থাকলেও সরকারী ভাবে উদ্ধারের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

অন্যান্য জেলার ন্যায় পাবনায় খাস জমির সুষ্ঠু বন্টন না থাকায় প্রায় লক্ষাধিক ভুমিহীন জমির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নদী বিধৌত পাবনার চরাঞ্চলসহ জেলায় ৯ টি উপজেলার ১০ হাজার একরেরও বেশী খাস জমি রয়েছে। এর মধ্যে কৃষি খাস জমি রয়েছে ৯০ শতাংশ। সরকারি মতে এসব খাস জমি স্থানীয় ভুমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়ার বিধান থাকলেও ভুমিদস্যুরা দীর্ঘদিন ধরে অধিকাংশ খাস জমি নিজেরা দখল করে নিয়েছে। দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংগঠন ‘সমতা জেলার বিভিন্ন উপজেলায় প্রায় লক্ষাধিক একর খাস জমি চিহ্নিত করেছে। এর মধ্যে ৬ হাজার ২২৭ একর জমি চিরস্থায়ী বন্দোবস্তর ব্যবস্থা করেছে। তবে এ পর্যন্ত জেলার মাত্র ৫ হাজার ৪২১ একর খাসজমি ভুমিহীনরা দখল পেয়েছে।

সমতার নিবাহী পরিচালক আব্দুল কাদের বিডিনিউজকে জানান, উত্তরাঞ্চলের ১৬ জেলায় কমপক্ষে ৫‘শ কোটি টাকা মুল্যের প্রায় ৫০ হাজার একর খাস জমি দীর্ঘদিন ধরে ভুমিদস্যুরা অবৈধ দখলে রেখেছে। এসব জমি উদ্ধার করে ভুমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়া হলে ৫ লক্ষাধিক ভুমিহীনকে পুর্নবাসন করা সম্ভব হবে।