অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে এডিবির পরামর্শের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভিন্ন মত
অনাদায়ী ঋণের অর্থ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শের ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, একটি এএমসি প্রতিষ্ঠা ছাড়াই অনাদায়ী ঋণ আদায়ের উপায় আমাদের রয়েছে।
তিনি বলেন, এডিবির সহায়তা ছাড়াই সিবিএসপি বাস্তবায়নের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ সমস্যার সমাধান করা যেতে পারে।
বর্তমানে এডিবির একটি টীম বাংলাদেশ সফর করছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই টীম এখানে অবস্থান করবেন।
