২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের কাছে আরও সাহায্য চাইবে বাংলাদেশ

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফরের সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্যে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে আরও বেশি সহায়তা চাইবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শনিবার সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে সুশাসন, দুর্নীতি দমন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার ব্যাপারে আলোচনা করবেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পল উলফোভিৎস রোববার সকালে দু’দিনের সফরে ঢাকা আসছেন।

ঢাকা সফরের সময় তিনি প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন বলে বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয় জানিয়েছে।