২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ১,০০০ নিরাপত্তাকর্মী মোতায়েন

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ প্রায় এক হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এএম শাহাদাত হোসেন বিডিনিউজকে বলেন, আন্তর্জাতিক নৌ সংস্থার নিয়ম অনুযায়ী বন্দরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতিপূর্বেই নেওয়া হয়েছিলো।

তিনি জানান, ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার পর এখন বন্দরের কাস্টম বন্ডেড এলাকায় সিকিউরিটি লেভেল-২ ঘোষণা করা হয়েছে।

পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ড. পারভেজ সাজ্জাদ আক্তার বিডিনিউজকে বলেন, বর্তমানে বন্দরের সংরক্ষিত এলাকা মোটামুটি নিরাপদ। তবে তিনি যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ সার্কিট টিভি ক্যমরা (সিসিটিভি) সিসিটিভি স্থাপনসহ আর্ন্তজাতিক শিপিং ও পোর্ট সিকিউরিটি কোড (আইএসপিএস) বাস্তবায়নের দাবি জানান।

বন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) নিয়ম অনুযায়ি সমুদ্র বন্দরের তিন ক্যটাগরির নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। ক্যটাগরির গুলো হচ্ছে সিকিউরিটি লেভেল-১, সিকিউরিটি লেভেল-২ ও সিকিউরিটি লেভেল-৩।

চট্টগ্রাম বন্দরে সবসময় নিরাপত্তা লেভেল-১ কার্যকর থাকে। ১৭ আগস্ট নিরাপত্তা লেভেল-২ জারি করা হয়।

জানা যায়, বন্দর ও আশপাশের আট বর্গ কিলোমিটার এলাকায় চারটি তেল স্থাপনাসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) আছে। আইএমও’র আইএসপিএস অনুযায়ি, এই সব স্থাপনাও বন্দরের নিরাপত্তা ব্যবস্থার অধীনে নিয়ে আসা হয়েছে।

স্থাপনাগুলো হচ্ছে ইষ্টার্ণ রিফাইনারী, পদ্মা মেঘনা ও যমুনার তিনটি মূল স্থাপনা বন্দরের সিমেন্ট কিংকার জেটি, সাইলো জেটি, টিএসপি জেটি, কাফকো ও সিইউএফএল জেটি।

এছাড়াও চট্টগ্রাম শহরের অদূরে কুমিরায় অবস্থিত এলপি গ্যাস স্থাপনা ও জেটিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে।