২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজাইনের উন্নয়ন ঘটালেই ফার্ণিচার রফতানি উলেখযোগ্য হারে বৃদ্ধি পাবে

জার্মান টেকনিক্যাল কর্পোরেশন (জিটিজেড) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পিটার পালেস্চ বলেছেন, ডিজাইনের উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশ ফার্নিচার শিল্পের রফতানি উলেখযোগ্য হারে বৃদ্ধি করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তিনি বলেন, নান্দনিক ও অত্যাধুনিক ডিজাইনের পর্যাপ্ত জ্ঞানের অভাবে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে রফতানির বাজার সৃষ্টি করতে ব্যর্থ হচেছ।

বৃহস্পতিবার বাংলাদেশ-চীণ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফার্ণিচার মেলায় প্রথমবারের মতো পণ্য ডিজাইন প্রতিযোগিতা ‘হাতিল ফার্ণিচার ডিজাইন প্রতিযেগিতা ২০০৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃৃতায় পালেস্চ আরও বলেন, সৃষ্টিশীল নান্দনিক ডিজাইন ছাড়া বিশ্ব বাজারে ফার্ণিচার রফতানিতে বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলো জায়গা করে নিতে পারবে না।

বাংলাদেশ বর্তমানে ফার্নিচার রফতানি করে বছরে ১৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে।

বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম প্রধান অতিথি ও হাতিল কমপ্লেক্স লিমিটেড এর চেয়ারম্যান হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাতিল কমপ্লেক্স লিমিটেডের আর্থিক সহযোগিতায় ও ডিজাইন এন্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি) এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ছয়জন নবীন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে জামার্ন সরকারের সহযোগিতায় পরিচালিত উন্নয়ন সংস্থা জিটিজেড প্রতিযোগিতাটি পৃষ্টপোষকতা করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিটিসি’র নির্বাহী পরিচালক আতিফ দেওয়ান রশিদ।

প্রতিযোগিতায় লিভিং রুম, ডাইনিং রুম, বেড রুম এবং ডোর এই চারটি ক্যাটাগরিতে ডিজাইনারদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ৩৫৯ জন আবেদনকারী রেজিস্ট্রেশন করেন। যার মধ্যে ৮৪ জন প্রতিযোগিতার জন্য মনোনীত হন।

লিভিং রুম ক্যাটাগরিতে সাইমুম কবির, দিলরুবা ফেরদৌস শুভ্রা, তানজিন খান পুরস্কার লাভ করেন। বেডরুম ক্যাটাগরিতে সুমন কান্তি বড়ুয়া এবং ডাইনিং এ মোঃ কবির হাসান মুকুল পুরস্কার লাভ করেন। অন্যদিকে ফারিয়াজ মাহমুদকে ডোর ডিজাইনিং এর জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের দিয়ে হাতিল কমপ্লেক্স তিনটি সোফা সেট, একটি বেড এবং একটি দরজার ডিজাইন তৈরি করেছে। এগুলো দ্বিতীয় জাতীয় ফার্ণিচার মেলা-২০০৫ এ প্রদর্শিত হচেছ।

ফাার্ণিচার মেলা আগামী শনিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে ।

জুরি বোডের্র সদস্যরা হলেন চারুকলা ইনস্টিটিউশনের শিক্ষক আবদুস সাকুর, গ্রাফিক্স ডিজাইনার এ এম সাদুলাহ, হাতিল কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, প্রকৌশলী মাজহারুল ইসলাম, নাহাস খলিল, জামার্ন ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইনার ফ্রাঞ্চ বুওয়ার এবং ডিটিসি’র সিনিয়র ডিজাইনার চন্দ্র সাকের সাহা।