বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৬ টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিলামে দু’দিন মেয়াদী ১৭ কোটি টাকার একটি, চারদিন মেয়াদী ২৩০ কোটি টাকার পাঁচটি দরপত্রসহ মোট ২৪৭ কোটি টাকার ছয়টি দরপত্র জমা পড়ে এবং সকল দরপত্রই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল দুইদিন মেয়াদীর জন্য শতকরা ৫ ভাগ এবং চারদিন মেয়াদীর জন্য শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।
