২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের হোটেলগুলোর জন্য নেটওয়ার্ক গেটওয়ে হিসেবে কাজ করবে নোমাডিক্স

শীর্ষস্থানীয় নেটওয়ার্ক ডিভাইস সরবরাহকারি এবং আন্তঃসংযোগ সেবা প্রদানকারি কোম্পানি নোমাডিক্স দেশের হোটেলগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে নেটওয়ার্ক গেটওয়ে হিসেবে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নোমাডিক্স’র কার্যক্রম বিষয়ে আলাপ কমিউনিকেশন আয়োজিত এক সেমিনারে একথা জানানো হয়।

আলাপ কমিউনিকেশনের পরিচালক টাবিথ আওয়াল বলেন, বাংলাদেশে নোমাডিক্সের অংশীদারি প্রতিষ্ঠান হওয়ায় আলাপ কমিউনিকেশন সবগুলো হোটেলকে একটি প্লাটফর্মের আওতায় নিয়ে আসতে চাইছে।

সেমিনারে আরও বলা হয়, এর বাইরে নোমাডিক্স বিমানবন্দগুলো এবং সম্মেলনকেন্দ্রে প্রবেশ সুবিধা নেওয়ার মাধ্যমে সেবা কার্যক্রম বাড়াবে। এতে করে নোমাডি¯ক্স’র কম্পিউটিং সিস্টেম আরও সহজ হয়ে আসবে।

তারা বলেন, নোমাডিক্স বহুমুখী ও সহযোগী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বৈশ্বিক ইন্টারনেট সুবিধা নিয়ে আসছে।

এশিয়া প্যাসিফিকের সেলস ডিরেক্টর হোটেল সেবার ক্ষেত্রে এর প্রয়োগযোগ্যতার কথা বলতে গিয়ে জানান, নোমাডিক্স গেটওয়ে ব্যবহারের মাধ্যমে হোটেল ও অন্যান্য সেবাদানকারীরা ইন্টারনেট ও নেটওয়ার্ক ব্যবস্থাকে একটি সম্পদ হিসেবে এবং রাজস্ব উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

সেমিনারে আলাপ কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান খাদেম ইউসুফ এবং ব্যবস্থা পরিচালক খান মোহাম্মদ আহসান উপস্থিত ছিলেন। এছাড়াও রাজধানীর নামকরা হোটেলগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।