আগস্টের শেষ দিকে ঢাকা আসছেন ভারতের জ্বালানি মন্ত্রী
প্রস্তাবিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে আলোচনা করতে ভারতের জ্বালানি মন্ত্রী মনি শংকর আইয়ার এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন।
তিনি ২৭ আগস্ট ঢাকা আসতে পারেন বলে সূত্র জানায়।
মায়ানমার-বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন প্রকল্পের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চলতি বছরের এপ্রিলে তার ঢাকা সফরে আসার কথা ছিল।
তবে আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সেসময় তার সফর স্থগিত হয়ে যায়।
সূত্র জানায়, ভারত বর্তমানে বুঝতে পেরেছে যে বাংলাদেশকে সাথে না নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
ভারতের পররাষ্ট্র্রমন্ত্রী কে নটবর সিং ৬ থেকে ৮ আগস্ট বাংলাদেশ সফরে এসে বলেন, বাংলাদেশ ছাড়া কিভাবে আমরা এ প্রকল্প বাস্তাবায়ন করব?
