২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলাম, নয়টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিলামে একদিন মেয়াদী মোট ৪৫ কোটি টাকার একটি, পাঁচদিন মেয়াদী মোট ১৬৫ কোটি টাকার পাঁচটি এবং সাতদিন মেয়াদী মোট ২০৫ কোটি টাকার তিনটি দরপত্রসহ সর্বমোট ৪১৫ কোটি টাকার নয়টি দরপত্র জমা পড়ে এবং সকল দরপত্রই গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্য শতকরা ৫ ভাগ এবং পাঁচদিন ও সাতদিন মেয়াদীর জন্য শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।