২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি নিলামের ফলাফল ঘোষিত

বাংলাদেশ ব্যাংকে রোববার ট্রেজারি বিলের ৩৩ তম নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিলামে ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী বিলের জন্যে যথাক্রমে ৯৬৯ দশমিক ৫০ কোটি এবং শূন্য দশমিক ৫০ কোটি টাকাসহ মোট ৯৭০ কোটি টাকার দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ২৮ দিন মেয়াদী বিলের জন্যে সকল দরপত্র গৃহীত হয়। ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্যে প্রাপ্ত দরপত্রটি গৃহীত হয়নি এবং ৯১ ও ১৮২ দিন এবং দু’ বছর মেয়াদী বিলের জন্যে কোন দরপত্র পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ৬ দশমিক ৬০ থেকে ৬ দশমিক ৭০ ভাগ।

চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ১৭ দশমিক ৩০ কোটি টাকা হ্রাস পাবে।