বাংলাদেশে গাড়ি পাঠাচ্ছে স্কোডাঅটো
স্কোডাঅটো ইন্ডিয়া ভারতীয় কারখানায় তৈরি গাড়ি সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। কোম্পানির গাড়ির বাজার বি¯তৃত হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির এক ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য জানান।
স্কোডা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসেন বলেন, বাংলাদেশ ও নেপালে ডিলারশিপ প্রদানের ব্যাপারে কোম্পানি পরিকল্পনা গ্রহণ করেছে। আর এ কারণেই আওরঙ্গবাদের শিন্দ্রা প্লান্টে কোম্পানির উৎপাদন বাড়িয়ে প্রতিবছর ৩০ হাজার ইউনিট করা হবে।
তবে প্রকল্প বৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে হাসেন কোন মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, বিনিয়োগ একটি চলতি সিদ্ধান্ত। তবে নতুন প্রকল্পের নির্ধারিত প্রযুক্তি স্কোডার অক্টাভিয়া গাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হবে না বলে হাসেন জানান।
স্কোডা চলতি বছর তিন ধরনের গাড়ি সরবরাহ করবে। এর মধ্যে ডিজেল-চালিত ফ্ল্যাগশিপ গাড়ি ও সুপার্ব গাড়িও রয়েছে।
