২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দায়িত্বহীন’ কাজের জন্যে ব্যাংকারদের নিন্দা করলেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার শীথিল আমদানি নীতির সুযোগ নিয়ে ক্ষমতার বাইরে এলসি খোলার জন্যে কতিপয় ব্যাংকারের বিরুদ্ধে এক চোট নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনি বলেন, অসাধু ও দায়িত্বজ্ঞানহীন এই ব্যাংকাররা নিজস্ব ক্ষমতার বাইরে এলসি খুলে বাজারে চাপ সৃষ্টি করছে।

রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে তার মন্ত্রণালয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইফুর রহমান একথা বলেন।

তিনি বলেন, কেবল দায়িত্বহীন ব্যাংকারদের কারণে সরকার এলসি’র মার্জিন রিক্রুটমেন্ট প্রবর্তণ করতে পারেনা। কারণ দারিদ্র নিরসন প্রবৃদ্ধির সুযোগ সুবিধা  (পিআরজিএফ) ’র আওতায় ঋণ গ্রহণের সমঝোতার সময় আইএমএফ’র পরামর্শে তা বাড়ানো হয়েছিলো।

সাইফুর রহমান বলেন, একজন ব্যাংকারের ১০ হাজার ডলারের এলসি খোলার যোগ্যতা নেই অথচ ১ লাখ ডলারের এলসি খুলে বসে থাকেন। তিনি বাজারের বিরাজমান পরিস্থিতির জন্যে তিন/চারটি ব্যাংককে বিশেষভাবে দায়ী করেন।

তিনি বলেন, অমরা পরিস্থিতি পর্যালোচনা করে দেখছি, এ অবস্থা চলতে থাকলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালাহউদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

পিআরজিএফ’র আওতায় আইএমএম বাংলাদেশকে সাতটি কিস্তিতে মোট ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। ট্রেড ইন্টেগ্রেশন মেকানিজম এর আওতায় দেয়া সহায়তা মিলিয়ে এর পরিমান দাঁড়ায় ৫৪৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। সাত কিস্তির চারটি কিস্তি ইতোমধ্যেই ছাড়া হযেছে।

এলসি’র মার্জিন বাড়ানো পিজিআরএফ’র অন্যতম একটি শর্ত ছিলো।

ডলার সংকট প্রসঙ্গে সাইফুর বলেন, বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে এটি অস্বাভাবিক কোনও ঘটনা নয়। তবে পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, আমি ব্যাংকারদের বলেছি নির্দেশিকা মেনে কাজ করতে। অর্থমন্ত্রী জানান, সরকার নতুন নির্দেশাবলী তৈরির কথা ভাবছে।