২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফায় ১,১৭,২৯৯ জনকে সংযোগ দেয়ার জন্যে নির্বাচন করেছে টেলিটক

সারা দেশ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে সোমবার লটারির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার দুইশ’ ৯৯ জনকে মোবাইল সংযোগ প্রদানের জন্যে নির্বাচন করেছে টেলিটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৭ লাখ ৫৭ হাজার ৯ শ’ ৬৮ জন আবেদনকারীর মধ্যে টেলিটকের তৃতীয় পর্যায়ের এ লটারি ড্র করা হয়।

ড্রয়ের ফলাফল বিডিনিউজ-এর ওয়েবসাইটে www.bdnews24.com পাওয়া যাচ্ছে।

অনুমোদিত ব্যাংকের শাখা ও সংযোগ সংগ্রহের তারিখ উল্লেখ করে মঙ্গলবার টেলিটকের নিুোক্ত ওয়েবসাইটে ফরম সংগ্রহের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

http://padma.teletalk.com.bd,http://kirtonkhola.teletalk.com.bd, http://jamuna.teletalk.com.bd, http://karnafuli.teletalk.com.bd, http://korotoa.teletalk.com.bd,http://surma.teletalk.com.bd and http://rupsha.teletalk.com.bd

চট্টগ্রাম ও সিলেটের লটারি বিজয়ীদের তাদের নিকটবর্তী সিটি ব্যাংক, বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংকের শাখা থেকে সিম কার্ড সংগ্রহ করতে হবে।

এবারের ড্রয়ে বরিশাল বিভাগে ৬৮৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪,৬৭১ জন, ঢাকা বিভাগে ২৭,৯৯০ জন, খুলনা বিভাগে ১২,১২৯ জন , রাজশাহী বিভাগে ১৭,৩২৯ জন এবং সিলেট বিভাগে ৮,১০৬ জন টেলিটকের সিমকার্ড জিতেছেন।

লটারির ড্র অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ। লটারি অনুষ্ঠান পরিচালনা করেন টেলিটকের মহাব্যবস্থাপক আমিনুল হাসান।

জুলাইয়ের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত টেলিটক অনলাইনে আবেদন গ্রহণ করে।

টেলিটক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পরবর্তীতে আবেদনকারীরা অনুমোদিত ব্যাংকের মাধ্যমে সংযোগ সংগ্রহ করতে পারবেন।

ইতোমধ্যে দুই পর্যায়ে ৪ লাখ ৩৩ হাজার ৪শ ৬১ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করে ৭০ হাজার সংযোগ বিতরণ করা হয়েছে।