বাংলাদেশ ব্যাংকের রেপো নিলামে কোনও দরপত্র গৃহীত হয়নি
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ২৭০ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে। তবে তা গৃহীত হয় নি বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
