২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্ক কান্ট্রি গোল্ড এওয়ার্ড ২০০৫’ পেয়েছে বেক্সিমকো ফার্মা

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড (বিপিএল) ‘সার্ক কান্ট্রি গোল্ড এওয়ার্ড ২০০৫’ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

শ্রীলংকার অন্যতম প্রধান বাণিজ্য সংগঠন সিলন ন্যাশনাল চেম্বার অব ইন্ড্রাষ্ট্রিজ (সিএনসিআই) শুক্রবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্কে এই সম্মাননা পুরস্কার প্রদান করে।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি প্রেসিডেন্ট ম্যাকি হাশিম শ্রীলংকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল হাসানের হাতে এই পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলে ঢাকায় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পণ্য উৎপাদনে গুণগতমান, মূল্য সংযোজন, মাননিয়ন্ত্রন, কারখানার পরিবেশ, শ্রমিকদের সাথে সম্পর্ক ও সুযোগ সুবিধা, স্বচ্ছ উৎপাদন কাঠামোসহ প্রতিষ্ঠানের সমাজকল্যাণমূলক কাজের বিষয়গুলোর উপর ভিত্তি করে বেক্সিমকো ফার্মাকে এই পুরস্কার প্রদান করা হয়।  

অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন, ফার্মাসিউটিক্যালস্ শিল্পে দক্ষিণ এশিয়া অঞ্চলে বেক্সিমকোই হলো একমাত্র প্রতিষ্ঠান যারা শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের এর জন্য এ ধরনের পুরস্কার পেলো।

বেক্সিমকো ফার্মা হলো একমাত্র প্রতিষ্ঠান যারা ইতিপূর্বে তিনবার জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ পদক) পাওয়ার গৌরব অর্জন করে।

বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিঃ বেক্সিমকো গ্র“পের একটি কোম্পানি যার আটটি বিভাগ ও ২৫ হাজার কর্মকর্তা কর্মচারি আছে।

বাংলাদেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী কোম্পানি বেক্সিমকো ফার্মা জার্মানীর বেয়ার এজি ও যুক্তরাষ্ট্রেও আপজন ইন্ক এর লাইসেন্সি হিসাবে ১৯৮০ সালে যাত্রা শুরু করে। ১৯৮৩ সালে কোম্পানি নিজস্ব পণ্য উৎপাদন শুরু করে।