বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৪টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৫০ কোটি টাকার একটি, পাঁচদিন মেয়াদী ৬০ কোটি টাকার একটি এবং সাতদিন মেয়াদী মোট ২৩০ টাকার দুটিসহ সর্বমোট ৩৪০ কোটি টাকার চারটি দরপত্র জমা পড়ে এবং তা গৃহীত হয় ।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ ভাগ এবং পাঁচদিন ও সাতদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
