ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধীতা করেছে বাংলাদেশ
ভারতের সাথে দ্বি-পাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধীতা করেেছন পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান। তিনি বলেছেন, এর মাধ্যমে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অন্য যে ইস্যুসমূহ রযেছে তা নিয়ে আলোচনার সুযোগ সীমিত হযে যাবে।
ট্রেড ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি শীর্ষক এক সংলাপে রোববার মোর্শেদখান বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে এ মুহূর্তে টেবিলে যেসব আলোচনার ইস্যু রয়েছে তা নিয়ে জোরদার নেগোসিয়েশন ব্যহত হবে। সফরকারী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং সংলাপে উপস্থিত ছিলেন।
দুদেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমিযে আনার লক্ষ্যে নটবর সিং-এর পক্ষ থেকেই এ মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব আনা হয়েছিলো।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও ভারতীয় সংগঠন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (আইআইসি)’র যৌথ উদ্যোগে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দুদিন ব্যাপি সংলাপের দ্বিতীয় ও শেষ দিনের আলোচনায় সভাপতিত্ব করেন সিপিডি’র চেয়ারম্যান রেহমান সোবহান। অর্থনীতিবিদ, সাবেক কূটনীতিক, শিক্ষাবিদ ও রাজনীতিকরা এ সংলাপে অংশ নেন।
তবে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক পর্যায়ে ব্যাপক আলোচনার প্রয়োজনিয়তার ওপর জোর দনে।
এফটিএ’র ওপর নটবর সিংয়ের বক্তব্যের প্রেক্ষিতে মোর্শেদ খান বলেন, সম্ভাবনার অনেকদিকই রয়েছে তবে আমাদের কেবল সেইসব দিকেই মনোনিবেশ করতে হবে যা প্রকৃতপক্ষে বাস্তবাযন সম্ভব।
