২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় নীতি তৈরি

বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেসামরিক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বেসরকারি খাত উন্নয়ন (পিএসডি) লক্ষ্যমাত্রা নির্ধারক দল জাতীয় নীতির খসড়া তৈরিতে কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এ নীতি আমাদের দেশে বিনিয়োগের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরিতে সহায়তা করবে যার ফলে দেশের ভাবমুর্তি তৈরি হবে।

মাহমুদুর রহমান, যিনি পিএসডি টাস্কফোর্সেরও প্রধান, আরও বলেন, পিএসডি লক্ষমাত্রা নির্ধারন  বেসরকারি খাত উন্নয়নে নীতিমালা ও কৌশল নির্ধারন করবে।

বিশ্বব্যাংক ও সমন্বিত সংস্থার অর্থায়নে বেসরকারি খাত উন্নয়ন সহযোগিতা প্রকল্পের (পিএসডিএসপি) অংশ হিসেবে এ পিএসডি লক্ষমাত্রা নির্ধারণের খসড়া তৈরি করা হচ্ছে ।

সংবাদ সম্মেলনে ইনভেস্টমেন্ট ক্লাইমেট অ্যাসেসমেন্টস অব দ্যা সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) এর কর্মসূচি ব্যবস্থাপক ক্রেজ উইলসন এবং বৈদেশিক বিনিয়োগ পরামর্শ সেবা (এফআইএএস) এর আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান জানান, বেসরকারি খাতের প্রতিযোগিতার মনোভাব আরো বৃদ্ধিই পিএসডিএসপি’র লক্ষমাত্রা যা রেগুলেটরি সংস্কার, বিশেষ অর্থনৈতিক জোনে অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাত উন্নয়নে সম্পর্কযুক্ত সরকারি সংস্থার দক্ষতা তৈরিতে প্রভাব রাখবে।

১২ সদস্য বিশিষ্ট পিএসডি লক্ষমাত্রা নির্ধারন দলটি পরবর্তী দুই মাস ধরে নীতির খসড়া প্রনয়নের কাজ করবেন। এ খসড়া বি¯তৃত পরিসরে আলোচনার পর আগামী বছরের নভেম্বরে চুড়ান্ত করা হব্।ে

এর আগে সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পর্যায়ের পিএসডি টাস্কফোর্স গঠন করেন। বেসামরিক সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাত পরামর্শ দলের ৩৬ জন এবং ২০ জন বেসরকারি খাতে প্রতিনিধিদের নিয়ে এ  পিএসডি কোর গ্র“পটি গঠন করা হয়েছিল।

প্রস্তাবিত পিএসডিএসপি’র অর্থায়ন ও সহযোগিতা করছে এসইডিএফ, ফিআইএএস, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা এবং এশীয় উন্নয়ন ব্যাংক এর সমন্বয়ে গঠিত ডেভেলপমেন্ট পার্টনার্স সাপোর্ট গ্র“প (ডিপিএসজি)।