২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ৪৫৩ কোটি টাকার ট্রেজারি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রোববার ট্রেজারি বিলের ৩২তম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২৮, ৯১, ১৮২, ৩৬৪ দিন ও দুই বছর মেয়াদী বিলের জন্য যথাক্রমে ৪৪৩, ২০, ২০, শুন্য দশমিক ১০ এবং ১০ কোটি টাকাসহ মোট ৪৯৩ কোটি টাকার দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ২৮, ৩৬৪ দিন ও দুই বছর মেয়াদী বিলের জন্য যথাক্রমে ৪৪৩, শুন্য দশমিক ১০ এবং ১০ কোটি টাকাসহ মোট ৪৫৩ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ৬ দশমিক ৬৫, ৭ দশমিক ০৫ ও ৭ দশমিক ৩০ ভাগ।

উল্লেখ্য, চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ৬০৭ দশমিক ৯০ কোটি টাকা হ্রাস পাবে।