২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইপিজেডের রিংশাইন গার্মেন্টসের শ্রমিক ছাঁটাই ও নির্যাতন চলছে

সাভার ইপিজেডের চীনা মালিকানাধীন রিংশাইন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে রাজধানীর মুক্তাঙ্গনে শুক্রবার জাতীয় গামেন্টস শ্রমিক ফেডারেশন মানব বন্ধন কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

গত ২৩ জুলাই থেকে রিংশাইন গার্মেন্টস পুর্ণরায় চালু হলে এ পর্যন্ত  প্রায় ৬ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। রিংশাইন গার্মেন্টস ব্যবস্থপনা শ্রমিকদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রায় এক হাজার শ্রমিকের নামে ৪টি মামলা দায়ের করেছে। এ সব মামলায় ১৩ জন শ্রমিক এখনও কারাগারে রয়েছে।

রিংশাইন গার্মেন্টস ব্যবস্থাপনার চাপে আটককৃত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ রিমান্ডে নিয়েছে। এদের মধ্যে ৩ জন শ্রমিককে ২ দফায় দশ দিনের রিমান্ডে নেয়ার পর আবারও তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিযার্তিত শ্রমিকরা জানায়, গত মে মাসে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পর থেকে বিশেষত্ব শ্রমিক নেতাদের ওপর কারখানার পরিচালকরা পুলিশে সহায়তায় মামলাসহ বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে।

তারা বলেন, পুলিশ শ্রমিকদের রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালাচ্ছে। নির্বাচিত শ্রমিক কমিটিকে নাজেহাল করার জন্য পুলিশ বিভিন্ন শ্রমিকদের বাড়ীতে তল্লাশী চালাচ্ছে।

রিংশাইন গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় আট হাজার শ্রমিক কাজ করে।

মুক্তাঙ্গনে মানব বন্ধন কর্মসূচি পালন কালে এক সমাবেশে ফেডারেশনের সভাপতি সাহিদা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন মস্পাদক আমিরুল হক আমিন, নরুন নাহার প্রমূখ।

বক্তারা গ্রেফতারকৃত ১৩ জন শ্রমিকের অবিলম্বে মুক্তি দেয়াসহ নিবাচিত কমিটিকে কাজ করতে দেয়ার আহবান জানান।