২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য সিকিউরিটিজ ফার্মের সময় বাড়লো

সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বৃহস্পতিবার মালিকানাভিত্তিক সিকিউরিটিজ ফার্মকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য আরও ছয় মাস সময় বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এর আগে ২০০৫ সালের ৩১ ডিসেম্বর এর সর্বশেষ সময়সীমা নির্ধারিত ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুরোধের কারণে সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যাণ্ড কমিশন’র এক বৈঠকে সময় বড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে এসইসি ব্রোকারেজ এবং ডিলারশিপ কার্যক্রম পৃথক করার জন্য ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরও এক বছর সময় বাড়িয়ে দিয়েছে।