বিদেশী পরামর্শক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের প্রবনতার সমালোচনায় অর্থনীতিবিদরা
দেশের প্রধান সারির অর্থনীতিবিদরা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কঠোর সমালোচনা করে বলেছেন একরে পর এক বিদেশি পরামর্শক নিয়োগ করে সমস্যার সমাধান করা যাবেনা। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বলেছেন রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সংস্কার অসম্ভব।
স্থানীয় সমস্যার আন্তর্জাতিক সমাধান খুঁজতে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিচ্ছে তার সমালোচনা করে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি (বিইএ)’র সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বলেন, একজন বিদেশী পরামর্শকের প্রধান কাজ হচ্ছে আরেকজন বিদেশি পরামর্শকের কাজের সুযোগ তেরি করা।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, স্থানীয় বিশেষজ্ঞরা যে কাজ করতে পারেন তা সম্পন্ন করতেই বারবার বিদেশী পরামর্শক ডাকা হচ্ছে।
বাংলাদেশ অর্থনৈতিক সমিতির আয়োজনে ‘অর্থনৈতিক খাত সংস্কার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন বিইএ’র অর্থসচিব ড. জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সংস্কার জাতীয় ভাবেই হতে হবে, তবে বিদেশী পরামর্শ সব সময়ই খারাপ এমনটা নয়।
তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিশ্র“তি অনেক বেশি জরুরি। রাজনীতি সঠিক পথে চললে সবকিছুই সহজ হয়ে যায।
