আদমজী ইপিজেডের প্রথম বিনিয়োগকারী কানাডীয় কো¤পানির সঙ্গে চুক্তি স¦াক্ষর
কানাডীয় কো¤পানি মেসার্স হায়-ল্যান সুয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি ক¤িপউটারচালিত হাই স্পিড সুয়েটার তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এটি আদমজী ইপিজেডের প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা এবং মেসার্স হায়-ল্যান সুয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স¦াক্ষরিত হয়েছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোহাম¥দ শাহজাহান এবং মেসার্স হায়-ল্যান সুয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ইসায়েক কোহেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ লিজ চুক্তি স¦াক্ষর করেন।
স¤পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কো¤পানি ১২ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং বার্ষিক ৩৬ লাখ পিস সুয়েটার এবং নিটওয়্যার উৎপাদন করবে। হায়-ল্যান সুয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেডে ৪৫৩ জন বাংলাদেশী এবং সাত জন বিদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
এ কো¤পানি শিগগিরই উৎপাদন শুরু করবে এবং তাদের উৎপাদিত পণ্য আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডায় রপ্তানি করা হবে।
অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম¥দ জাকির হোসেন পিএসসি চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন।
