বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে কোনও দরপত্র গৃহীত হয়নি
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে দুদিন মেয়াদী ৪০০ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে। তবে তা গৃহীত হয় নি বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
