বাংলাদেশী ল্যাবরেটরিগুলোর ক্ষমতা পরীক্ষা করতে ভারত বিশেষজ্ঞ দল পাঠাবে
ভারতে বাংলাদেশী রপ্তানী পণ্য চালানের ক্ষেত্রে বাংলাদেশের যোগ্যতার বিষয়টি নিশ্চিত করতে ভারত আপাত ব্যবস্থা হিসেবে ল্যাবরেটরিগুলোতে পরীক্ষা চালাতে সম্মত হয়েছে।
ভারতের বাণিজ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব এমপিভিসি শাস্ত্রী বলেন, অক্টোবরে ভারতীয় একটি কারিগরী বিশেষজ্ঞ দল ঢাকা সফর করে ল্যাবরেটরিগুলোর সক্ষমতা পরীক্ষা করবে।
ঢাকায় বাণিজ্য বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং কমিটির দু’দিনের আলোচনা শেষে মঙ্গলবার শাস্ত্রী এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়াস আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক অক্ষুন্ন রাখতে ভারতের পক্ষ থেকে ল্যাবরেটরিগুলোকে টেস্টিং সনদ দেওয়া হবে।
বাংলাদেশের ল্যাবরেটরি গুলোর মান পরীক্ষা, কাস্টমস সুবিধা (বিশেষ করে পেট্টাপোল), ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাংকিং খাতের উন্নয়ন আলোচনায় স্থান পায়। আলোচিত বিষয়সমূহে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।
অক্টোবরের মাঝামাঝি ভারতীয় কারিগরি বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ সফরের পর যে সুপারিশ প্রণয়ন করবে তার ওপর ভিত্তি করে ভারত এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এক প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন,তারা ঢাকার তিনটি ল্যাবরেটরি দেখে সন্তুষ্ট হয়েছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কারিগরী বিশেষজ্ঞ দল।
ইলিয়াস আহমেদ বলেন, ভারতের সাথে নিয়মিত এ ধরণের আলোচনা অব্যাহত থাকলে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বাধাসমূহ দূর করা সম্ভব হবে।
বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রমে সুবিধা দেওয়ার লক্ষ্যে ভারত সরকার ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাংকিং খাতের উন্নয়নের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের ওই সমস্ত অঞ্চলে সাতটি ব্যাংকের মোট ১৬ টি শাখা রয়েছে। যা ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানীকারকরা ভারতে তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ওয়্যারহাউজের অভাব, ভারতীয় বন্দরে প্রবেশের মুখে টেস্টিং ল্যাবরেটরির অভাব, অতিরিক্ত পরীক্ষা, লেবেলিং সমস্যা এবং পরিবহণসহ অবকাঠামো সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভারত-বাংলাদেশ ওযৗথ ওয়ার্কিং গ্র“পের চতুর্থ বৈঠক আগামী বছরের ফেব্র“য়ারিতে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে উভয় দেশর মধ্যে দুইবার যৌথ ওয়ার্কিং গ্র“পের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে ২০০৩ সালের অক্টোবরে ঢাকায় এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় ২০০৪ সালের মার্চ মাসে দিল্লিতে।
