আগামী বছর বাংলাদেশে আড়াই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করবে ভারত
ভারত আগামী বছর বাংলাদেশে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করার লক্ষ্য নিয়েছে। মঙ্গলবার ভারতের একজন শীর্ষ ব্যবসায়ী এই তথ্য জানান।
গত অর্থবছরে ভারত বাংলাদেশে প্রায় এক দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানী করে ।
কাস্টমস ও ব্যাংকিং সমস্যার জন্য ভোক্তাদের কাছে পৌঁছাতে ভারতীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ওরিয়েন্টাল ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সিএম কায়েস সামি সাথে আলোচায় ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনে চেয়ারম্যান এসকে জইন একথা বলেন। তিনি ব্যাংকটির সুনাম শুনে এটি দেখতে আসেন।
এফআইইও প্রতিনিধি দল ২৯ আগস্ট ঢাকায় আসে এবং সফর শেষে বুধবার তারা ঢাকা ত্যাগ করবে।
