২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৪৫ কোটি টাকার প্রকল্প

সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানোন্নয়নে ১৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে যন্ত্রপাতি ক্রয় বাবদ ৪৫ কোটি এবং স্থাপনা নির্মাণ কাজে টাকা ১০০ কোটি টাকা ব্যয় হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার বিএসএমএমইউ’র সম্প্রসারিত আধুনিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ড. মোশাররফ বলেন, দেশে স্থাপিত আন্তর্জাতিক এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালকে প্রতিযোগিতামূলকভাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ঘটিয়ে টিকে থাকতে হবে। তিনি বলেন, বিএসএমএমইউ’র পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালের মানোন্নয়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিএসএমএমইউ- এ আধুনিক চিকিৎসা সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোপূর্বে ডি ব্লক নির্মাণের জন্যে ৩৫কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়া ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার নির্মাণের জন্যও ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, সরকারের চলতি মেয়াদে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫২৫টি শয্যা বৃদ্ধি করা হয়েছে।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক এম এ হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, উপ-উপাচার্য অধ্যাপক মো. তাহির, আইসিইউ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর, ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এর আগে মন্ত্রী সম্প্রসারিত আধুনিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের উদ্বোধন করেন।