২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের বিনিময় হারে সীমা বেঁধে দেওয়ার সুপারিশ

দেশের ব্যাংকগুলোর মধ্যে মার্কিন ডলার বিনিময় হারের উচ্চ ও নিুসীমা বেঁধে দেওয়ার সুপারিশ করেছে নেতৃস্থানীয় ব্যাংকাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আগামী মঙ্গলবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বিএএফইডিএ) সাথে বৈঠকের প্রাক্কালে সোমবার সোনালী ব্যাংকের এক প্রস্তুতি বৈঠকে এ প্রস্তাব করা হয়।

সূত্র জানায়, বিএএফইডিএ চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক বলেন, মার্কিন ডলারের সর্বোচ্চ ও সবনিু বিনিময় হার নির্ধারণের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। তিন স্তরের বিনিময় হারের সুপারিশ করেন তিনি।

বর্তমানে সরকারি, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তঃব্যাংকিংয়ের ক্ষেত্রে তিন ধরনের বিনিময় সুবিধা ভোগ করছে বলে অভিযোগ করা হয়। বৈঠকে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীরা ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে বিরাজমান অসঙ্গতি দুর করার ব্যাপারেও আলোচনা হয়।

জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড, ন্যাশনাল কমার্স এন্ড ক্রেডিট ব্যাংক লিমিটেড (এনসিসিবিএল), ন্যাশনার ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত সুপারিশগুলো মঙ্গলবার অনুষ্ঠেয় বিএএফইডিএ’র বৈঠকে উপস্থাপিত করা হবে বলে সূত্র জানিয়েছে।