২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল নিলাম অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকে রোববার বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিল-এর ৩১তম নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নিলামে ২৮দিন, ৯১দিন, ১৮২দিন এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্য যথাক্রমে ৯৪৪ দশমিক ৬০ কোটি টাকা, ৩০ কোটি টাকা, ১০ কোটি টাকা এবং ১০ দশমিক ৬০ কোটি টাকাসহ মোট ৯৯৫ দশমিক ২০ কোটি টাকার দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ২৮দিন, ৯১দিন এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্যে যথাক্রমে ৯৪৪ দশমিক ৬০ কোটি টাকা, পাঁচ কোটি টাকা এবং ১০ দশমিক ৬০ কোটি টাকাসহ মোট ৯৬০ দশমিক ২০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ছয় দশমিক ৬০ ভাগ থেকে ৬ দশমিক ৬৫ ভাগ, ৬ দশমিক ৭০ ভাগ এবং ৭ দশমিক ০৫ভাগ।

দুই বছর মেয়াদী বিলের জন্যে কোন দরপত্র জমা পড়েনি এবং ১৮২ দিন মেয়াদি বিলের জন্যে জমা পড়া দরপত্রটি গৃহীত হয়নি।

সূত্র জানায়, চলতি সপ্তাহে মোট ১২০৪ দশমিক ৩০কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং সে হিসেবে চলতি সপ্তাহে ট্রেজারি বিলগুলোর নিট ইস্যুর পরিমাণ ২৪৪ দশমিক ১০ কোটি টাকা হ্রাস পাবে।