ব্যাংকক আন্তর্জাতিক আইসিটি এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশ
আগামী ৩ থেকে ৭ আগষ্ট ব্যাংকক আন্তর্জাতিক আইসিটি এক্সপো ২০০৫ এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এছাড়া থাইল্যান্ডে সফরকালে বাংলাদেশ ৩ থেকে ৫ আগষ্ট অনুষ্ঠেয় এএসওসিআইও বহুপাক্ষিক ট্রেডে অংশ নিবে।
শনিবার বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এসএম ইকবাল একথা জানান।
বিসিএস’র নেতৃত্বে দেশের সাতটি তথ্য ও প্রযুক্তি কোম্পানির মোট ৩০ জন প্রতিনিধিদল আইসিটি মেলায় অংশ নেবে। ‘আগামী প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তি’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ মেলায় বাংলাদেশ সফটওয়ার পণ্য ও প্রযুক্তি-নির্ভর সেবা সমান্তরালে প্রদর্শিত হবে।
বিএসসি সাধারন সম্পাদক আলী আশফাক বলেন, বাংলাদেশ ব্যাংকক আন্তর্জাতিক আইসিটি এক্সপোতে দ্বিতীয়বারের মত অংশগ্রহন করতে যাচ্ছে।
থাইল্যান্ডের আইসিটি মন্ত্রণালয় এবং বেশ কিছু সংগঠনের সহযোগিতায় বিশাল পরিসরের এ মেলার আয়োজন করছে। এসোসিয়েমন অব থাই কম্পিউটিং ইন্ডাস্ট্রিজ মেলার প্রধান সহযোগী হিসেবে কাজ করছে।
বিএসসি সভাপতি ইকবাল বলেন, এ মেলায় বাংলাদেশের সফটওয়ার এবং ডেটা কমিউনিকেশন কোম্পানিগুলো তাদের ইআরপি সলিউশন, এইচআরএম, হিসাব, ওয়েব পোর্টাল, ই কমার্স, ব্যাংকিং, সেবা ব্যবস্থ্পানা, ট্রাভেল এজেন্ট ব্যবস্থাপনা, এসএমএস সেবা পর্যবেক্ষন, টেলি বিলিং, গ্রাফিক্স এনিমেশন এবং বিভিন্ন ধরনের প্রচলিত সফটওয়ার প্রদর্শন করবে।
মেলায় অংশগ্রহনকারি কোম্পানিগুলো হলো: এটিআই লিমিটেড, সিএসএল সফটওয়ার রিসোর্সেস, ডিইভিএনইটি, ডিএনএস স্যাটকম, মিলেনিয়াম ইনফরমেশন সলুশন, রেভে সিস্টেমস এবং আপলোড ইওরসেলফ সিস্টেমস।
