২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের একটি গ্রুপের কাছ থেকে বাংলালিংক ৭৮ মিলিয়ন ডলারের বীমা সুবিধা পাচ্ছে

বাংলাদেশে মিশরীয় কোম্পানি ওরাসকম ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি বিশ্বব্যাংকের একটি গ্রুপ দেশে বাংলালিংকের অপারেশনে ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বীমা সুবিধা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

মাল্টিল্যাটারাল ইনভেসমেন্ট গ্যারান্টি এজেন্সি (এমআইজিএ) এক বিজ্ঞপ্তিতে বুধবার জানায়, এই বিনিয়োগের মেয়াদকাল হবে ১৫ বছর এবং রিস্ক ট্রান্সফার রেস্ট্রিকশন, দখলদারিত্ব এবং যুদ্ধ বা বেসামরিক সমস্যায় এ বিনিয়োগকে সুরক্ষা দেবে।

সেবা টেলিকম প্রাইভেট লিমিটেডকে আরো সম্প্রসারিত ও উন্নত করতে ওরাসকম এ বিনিয়োগ করে। ২০০৪ সালের সেপ্টেম্বরে ওরাসকম এ মোবাইল টেলিফোন নেটওয়ার্কটি কিনে নেয়। কোম্পানি ইতোমধ্যে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং ২০০৬ নাগাদ আরো ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করবে।

কোম্পানির উন্নত অবকাঠামো, প্রিপেইড সার্ভিস, ফ্রি ফোন সেটবিতরন এবং প্রতিযোগিতামুলক কলরেটের কারণে এ প্রতিষ্ঠানের এখন মোট দুই লাখ গ্রাহক রয়েছে।