মিউচুয়াল ফান্ড বিনিয়োগে প্রতিষ্ঠানগুলোকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে আইসিবি’র আহ্বান
বাংলাদেশ বিনিয়োগ কর্পোরেশন (আইসিবি) বৃহস্পতিবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কে মিউচুয়াল ফান্ড বিনিয়োগে প্রতিষ্ঠানগুলোকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়ার জন্যে বলেছে।
বাজার স্থিতিশীল রাখতে এ প্রতিষ্ঠানগুলো যাতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে বুধবার আইসিবি চারটি মিউচুয়াল ফান্ডের জন্যে ডিভিডেন্ড ঘোষণা দেয়ার সময় এ দাবি উত্থাপন করা হয়।
২০০৩-০৪ থেকে ২০০৪-০৫ অর্থবছরে পূঁজিবাজারে এ মিউচুয়াল ফান্ডগুলো ইস্যু করা হয়েছিলো। এসব ফাণ্ডের জন্য আইসিবি সর্বোচ্চ ১৬ শতাংশ এবং সর্বনিম্ন সাড়ে চার শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
আইসিবি’র মহা ব্যবস্থাপক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক মো. ফায়েকুজ্জামান বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বল্প বিনিয়োগ সুবিধা থাকায় পূঁজি বাজার অস্থিতিশীলতার দিকে যেতে পারে।
তিনি বলেন, অনেক সাধারণ বিনিয়োগকারী বাজারের নিম্নগতির কারনে ভয় পেয়ে শেয়ার বেঁচে দেন। তিনি এ সংকট মোকাবেলায প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহায়তা দিতে এসইসি’র প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে আইসিবি’র অপর মহা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর মিয়া, আসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দিনা আহসান ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
