২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিট ওয়্যার শিল্পে কর অবকাশের নিশ্চয়তা দিয়েছেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার নিটওয়্যার রফতানিকারকদের কর অবকাশ প্রদানের নিশ্চয়তা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সাথে তার কার্যালয়ে বৈঠকের পর এ নিশ্চয়তার কথা জানান তিনি।

বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী নিটওয়্যার শিল্পকে কর অবকাশের আওতায় নিয়ে আসার নিশ্চয়তা দেন।

বৈঠক শেষে সভাপতি জানান, তবে মন্ত্রী কর অবকাশের সময়সীমা সম্পর্কে সুনিশ্চিত কোনও কিছু বলেননি। তা হতে পারে তিন কিংবা পাঁচ বছরের জন্য।

ভারত সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে নিটওয়্যার খাতে ২২ থেকে ২৩ শতাংশ হারে আর্থিক সুবিধা প্রদানের পরপরই দেশের নিটওয়্যার রফতানিকারকরা সরকারের কাছে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন দাবিতে আলোচনায় বসেন।

২০০৫-০৬ অর্থবছরের বাজেটে নিটওয়্যার খাতকে কর অবকাশের আওতায় আনা হয়নি।

নিটওয়্যার শিল্প একটি বৃহত্তম শিল্পখাত। গত অর্থবছরে এ খাত ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী সপ্তাহ থেকে কর অবকাশ কার্যকর হলে নিটওয়্যার শিল্প মালিকদের আয়কর পরিশোধ করতে হবে না।