২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিসাব মহা নিয়ন্ত্রক ফারুক মো. সিদ্দিকী অবসরে যাচ্ছেন

হিসাব মহা নিয়ন্ত্রক (সিজিএ) ফারুক মো. সিদ্দিকী অবসরে যাচ্ছেন। বৃহম্পতিবার হবে তার শেষ কর্মদিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

শনিবার নতুন হিসাব মহা নিয়ন্ত্রক হিসেবে দ্বায়িত্ব নিতে যাচ্ছেন রেজাউদ্দিন এম চৌধুরী। তিনি বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইনান্স (সিজিডিএফ) হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার এতথ্য জানায়।

গত মঙ্গলবার সিজিএ’র ‘ওয়াইড এরিয়া নেটওর্য়াক কৌশল’ র্শীষক এক সেমিনারে ফারুক মো. সিদ্দিকী সকল বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে অবসর গ্রহণের আগে তার শেষ আনুষ্ঠানিক বক্তব্য রাখেন। এসময় তিনি সিজিএ কর্মকর্তাদের নৈতিকতা ও দক্ষতার সাথে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

হিসাব ও নিরীক্ষা বিভাগ পৃথকীকরণের পরে ফারুক মো. সিদ্দিকী ছিলেন দেশের প্রথম হিসাব মহা নিয়ন্ত্রক।