২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৮টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

নিলামে একদিন মেয়াদী ৪৫ কোটি টাকার দু’টি, তিনদিন মেয়াদী ৯০ কোটি টাকার দু’টি, চারদিন মেয়াদী ৩০ কোটি টাকার দু’টি, পাঁচদিন মেয়াদী ৮০ কোটি টাকার দু’টি দরপত্রসহ সর্বমোট ২৪৫ কোটি টাকার ৮টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা চার দশমিক ৬০, তিনদিন মেয়াদীর জন্যে চার দশমিক ৭৫ এবং চার ও পাঁচ দিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ।