২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা বিনিয়োগ নিয়ে সরকারি কমিটির বৈঠক

বিদায়ী অর্থ সচিব জাকির আহমেদ খান বিশ্ব ব্যাংকে যোগদানের আগে সোমবার টাটা বিনিয়োগ নিয়ে এক বৈঠকে সরকারের মন্ত্রীপরিষদ কমিটির কাছে সর্বশেষ অবস্থান তুলে ধরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তিনি টাটা’র সঙ্গে দু’ দফা নেগোসিয়েশনে নেতৃত্ব দেন।

শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এস আর ওসমানী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকতারা।

সোমবার থেকে টাটা’র সঙ্গে এর বিনিয়োগ নিয়ে সরকারের নেগোসিয়েশন কমিটির ৩য় দফা আলোচনা শুরু হওয়ার কথা ছিলো। সরকার এখন জাকির খানের পরিবর্তে সমঝোতা দলের নতুন নেতা নির্ধারণ করার পর টাটা প্রতিনিধি দল আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকা আসবে।

অর্থ সচিব জাকির খান আগামী ৩১ জুলাই বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করবেন।