২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর নাগাদ ৩৪টি জেলার পল্লী অঞ্চলে সেবা ল্যান্ড ফোন সংযোগ

ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড (আইএসএল) এর প্রাইভেট ল্যান্ড ফোন অপারেটর সেবা ফোন আগামী ডিসেম্বরের মধ্যে ৩৪টি জেলার পল্লী অঞ্চলে এর সার্ভিস চালু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে আইএসএল এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন চৌধুরী বলেন, পল্লী অঞ্চলের জনগনের ব্যয় ক্ষমতার দিকে লক্ষ্য রেখে টিএন্ডটির দেশব্যাপী ও বৈদেশিক কল রেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা ফোনের সাশ্রয়ী রেট নির্ধারন করা হয়েছে।

আমেরিকার এলভেরিয়ন কোম্পানি এ ব্যাপারে কারিগরি ও নেটওয়ার্ক সম্প্রসারণ সুবিধা দেবে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, এলভেরিয়নের ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া প্যাসিফিক) প্যাট্রিক ডানকান এবং মার্কিন দূতাবাসের অর্থনীতি বিষয়ক কর্মকর্তা বারবারা এস কেয়ারি।

তারা বলেন, আইএসএল দেশের দক্ষিণ পুর্ব ও পশ্চিম অঞ্চলের ২৪৬টি উপজেলা ও সদর উপজেলায় ১০০থেকে ১২৫টি ওয়্যারলেস টেলিফোন সংযোগ দেবে। পর্যায়ক্রমে দুই বছরের মধ্যে আরও তিন লাখ টেলিফোন সংযোগ দেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে।

আফজাল হোসেন আরও বলেন, এর জন্য ৩৪ টি বেইস স্টেশন স্থ্াপন করা হবে।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা।

১৯৯৪ সালে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে আইএসএল এবং মালয়েশিয়া টেলিকম এর যৌথ উদ্যোগে সেবা টেলিকম প্রাইভেট লি: প্রতিষ্ঠা করা হয় এবং সেবা এক্সেস নামে এর কার্যক্রম শুরু হয়। পল্লী অঞ্চলে এটি লাভজনক নয় বলে ১৯৯৭ সালে শহরাঞ্চলে শুরু করা হয় সেবা ওয়ার্ল্ড সার্ভিস।

পরে আইএসএল সেবা ওয়ার্ল্ড এর মালিকানা মিশরীয় কোম্পানি ওরাসকম এর কাছে

হস্তান্তর করে। ওরাসকম বাংলা লিংক এর অপারেটর।

আফজাল জানান, কর্তৃপক্ষ আগের লাইসেন্সের আওতায় সেবা ফোনের মাধ্যমে

পল্লী অঞ্চলে টেলিফোন সুবিধা ছড়িয়ে দেবে।