২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৩টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

নিলামে একদিন মেয়াদী ৯২ কোটি টাকার তিনটি, তিনদিন মেয়াদী ৫০ কোটি টাকার একটি, পাঁচদিন মেয়াদী ১৬৫ কোটি টাকার পাঁচটি এবং সাতদিন মেয়াদী ২৮০ কোটি টাকার চারটি দরপত্রসহ সর্বমোট ৫৮৭ কোটি টাকার ১৩টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০, তিনদিন মেয়াদীর জন্যে ৪ দশমিক ৭৫ এবং পাঁচ ও সাতদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ।