২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ ডিসেম্বরের মধ্যে ব্রোকারেজ প্রতিষ্ঠানকে মালিকানা পরিবর্তনে এসইসি’র নির্দেশ

সিকিউরিটিজ অ্যাণ্ড এক্স”েঞ্জ কমিশন (এসইসি) রোববার নির্দিষ্ট কিছু কোম্পানিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালিকানাভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সিকিউরিটিজ অ্যাণ্ড এক্স”েঞ্জ কমিশনের বৈঠক শেষে এর নির্বাহী পরিচালক মনসুর আলম রোববার সাংবাদিকদের বলেন, এ ধরণের কোম্পানিগুলোকে তদারকির জন্য সম্প্রসারিত মালিকানাভিত্তিক ও শক্তিশালী নিয়মকানুন চালুর ফলে দেশের পুঁজি বাজারে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।

স্টক ব্রোকার বা স্টক্র ডিলার ও অনুমোদিত প্রতিনিধি আইন ২০০০ এবং ১৯৯৭ সালে দেয়া এশীয় উন্নয়ন ব্যাংকের একটি পরামর্শ অনুযায়ী এসইসি এ নির্দেশ দেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাহিক খান বলেন, ওই সময়ের মধ্যে মালিকানা রূপান্তর করা অনেক কোম্পানির জন্য কঠিন হবে বিধায় এর আগে আমরা ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু কোম্পানির মালিকানা রূপান্তরের জন্য সময় বাড়াতে এসইসি’র কাছে অনুরোধ জানিয়েছি।

তবে ২০০০ সাল থেকে দুই বার নির্দিষ্ট কিছু কোম্পানির মালিকানা পরিবর্তন করার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়ে এসইসি তাদের অনুরোধ রাখেনি।

সূত্র জানায়, প্রায় ৯০টি ব্রোকারেজ প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন। অন্যদিকে ৮৩টি প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠানে পরিবর্তিত হয়েছে।