বেক্সিমকো ফার্মার নতুন ইনহেলার বাজারে এসেছে
দেশের অন্যতম ইনহেলার উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি এর নতুন ইনহেলার "ইপ্রাসল" বাজারজাত করেছে।
বিশেষজ্ঞদের মতে এ্যাজমার চিকিৎসায় নতুন ইনহেলারটি প্রাপ্তবয়স্ক রোগিদের জন্য প্রযোজ্য হলেও শিশুদের ক্ষেত্রে ব্যবহারে আরো গবেষণার প্রয়োজন রয়েছে। তাদের মতে তীব্র শ্বাসকষ্ট জনিত রোগ এর চিকিৎসায়ও ইপ্রাসল ব্যবহৃত হতে পারে।
শনিবার স্থানীয় এক হোটেলে বেক্সিমকো ফার্মা আয়োজিত ইপ্রাসলের উপর এক মতবিনিময় সভায় সারা
দেশ থেকে অংশগ্রহনকারী অ্যাজমা বিশেষজ্ঞরা এ অভিমত প্রকাশ করেন।
বক্ষব্যাধি হাসপাতালের ন্যাশনাল অ্যাজমা সেন্টারের বিশেষজ্ঞ অধ্যাপক রশিদুল হাসান বলেন, তীব্র শ্বাসকষ্ট জনিত রোগ এর ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের চিকিৎসায় ইপ্রাসল ব্যবহার করা যেতে পারে।
আলোচনা অনুষ্ঠানটি পরিচালনাকালে বক্ষব্যাধি হাসপাতালের রেসপিরেটরী মেডিসিন বিভাগের প্রধান ও পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, নেবুলাইজার এর বিকল্প হিসেবেও ইপ্রাসল ব্যবহৃত হতে পারে।
সালবিউটামল ও ইপ্রাট্রপিয়াম এর সমন্বয়ে উৎপাদিত ইপ্রাসল রোগীদের চাহিদা পূরণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেক্সিমকো ফার্মার নির্বাহী পরিচালক (মার্কেটিং) রাব্বুর রেজা। প্রতিটি ইপ্রাসল ইনহেলার বিক্রয়মূল্য ২৩০ টাকা।
বিশ্বখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোস্মিথকাইন পিএলসির জন্য ইনহেলার উৎপাদনের অনুমোদন প্রাপ্ত বেক্সিমকো ফার্মার অন্যান্য ইনহেলারের মধ্যে এ্যাজমাসল, ডেকোমিট, বেক্সিট্রল, বেক্সিট্রল-এফ, এরোনিড ও ইপ্রামিড উল্লেখযোগ্য।
